Solo Star of Fantasia | জিসানের সুরে এক বিশেষ সন্ধ্যা

Solo Star of Fantasia | Zeeshan 


গত ১৪ নভেম্বর ২০২৫, বাংলাদেশ সময় রাত ১০টা, আমাদের Solo Star of Fantasia মঞ্চে এক অসাধারণ একক পরিবেশনা উপহার দিয়েছিলেন ফ্যান্টাসিয়া পরিবারের অন্যতম সেরা শিল্পী জিসান। 

জিসানের কণ্ঠে ছিল পরিপক্বতা, অনুভূতি আর সুরের নিখুঁত ভারসাম্য। তাঁর পরিবেশিত গানগুলো শুধু শোনা নয়; অনুভব করার মতো ছিল। পরিবারের সদস্যদের উপস্থিতি, ভালোবাসা আর উৎসাহে সেই সন্ধ্যাটা হয়ে উঠেছিল সত্যিই বিশেষ।

কিছু কারণে তখন পোস্ট করা হয়নি, কিন্তু এমন একটি সুন্দর পারফরম্যান্স স্মৃতিতে রেখে দেওয়া যায় না। তাই আজ একটু দেরিতে হলেও সেই মুহূর্তটাকে সম্মানের সঙ্গে তুলে ধরা হলো। 

Solo Star of Fantasia মানেই আমাদের পরিবারের প্রতিভাবান শিল্পীদের আলোকিত করা; আর জিসানের সেই রাত ছিল তারই এক উজ্জ্বল উদাহরণ।

ধন্যবাদ জিসান, ফ্যান্টাসিয়া পরিবারকে এমন একটি সুন্দর সংগীতসন্ধ্যা উপহার দেওয়ার জন্য।

— Team of Solo Star | Fantasia Family

Post a Comment

Previous Post Next Post