🎶 🎉 Fantasia Voice Journey 🎤

Fantasia Voice Journey – এক অন্যরকম সঙ্গীত যাত্রা!
আমাদের উদ্দেশ্য:
এই যাত্রার মাধ্যমে আমাদের পরিবারের সব সদস্য যেন হয়ে উঠেন আসল গানের মঞ্চ উপযোগী শিল্পী। এই সুযোগ আপনাকে বিভিন্ন ঘরানার কয়েকটা গানে দক্ষ করে তুলবে। আপনি শিখবেন কিভাবে গানের মঞ্চে আরও আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে হয়। গান শেখার পাশাপাশি আপনি পাবেন Fantasia পরিবারের ভালবাসা ও সম্মান। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনারা যা যা লাভ করবেন :
- বিভিন্ন জনপ্রিয় ঘরানা বা Genre বা ধরণ জানতে পারবেন
- প্রতিটি ঘরানার কমপক্ষে দুটি নতুন গান শিখতে পারবেন
- আত্মবিশ্বাস তৈরি হবে গানের প্রতিযোগিতা বা লাইভ অনুষ্ঠানের জন্য
- পরিবারে সক্রিয়তা এবং একে অন্যের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে
- শুধু স্টারমেকারেই না ব্যক্তিজীবনেও যেকোন অনুষ্ঠানে গাইতে পারবেন।
প্রতিযোগিতার নিয়ম ও কাঠামো:
- প্রতি সপ্তাহে একটি ঘরানা নির্ধারণ:
যেমন লোকগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, বাংলা ব্যান্ড, লালনগীতি, গজল, হিন্দি/উর্দু গান, পার্টি সং, দ্বৈত গান ইত্যাদি। আস্তে আস্তে আরো বিভিন্ন ঘরানার গান আসবে।
- নিজের গান পোস্ট করুন:
নির্ধারিত ঘরানার যেকোনো একটি গান গেয়ে আমাদের চ্যাট গ্রুপে পোস্ট করুন। পূর্বের গাওয়া গান চলবে না। নতুন করে গাইতে হবে।
- হ্যাশট্যাগ ও কাভার আর্ট:
নির্ধারিত হ্যাশট্যাগ (যেমন: #FantasiaVoiceWeek1) এবং কাভার আর্ট ব্যবহার করুন যাতে গানটি প্রতিযোগিতার অংশ বোঝা যায়।
- গোপন বিচারকমণ্ডলী:
বিভিন্ন পরিবারের ২/৩ জন বিচারক গানগুলো শুনে নাম গোপন রেখে নম্বর দেবেন।
বিচারকদের নাম প্রতিযোগিতা শেষ হওয়ার পর জানানো হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত, এই প্রসেসকে প্রশ্নবিদ্ধ না করা।
- বিজয়ী ঘোষণা:
বিচারকদের নম্বর অনুযায়ী প্রতিটি সপ্তাহের শেষে ৩ জন থেকে শুরু করে ৫ জন পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হবে।
যেমন লোকগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, বাংলা ব্যান্ড, লালনগীতি, গজল, হিন্দি/উর্দু গান, পার্টি সং, দ্বৈত গান ইত্যাদি। আস্তে আস্তে আরো বিভিন্ন ঘরানার গান আসবে।
নির্ধারিত ঘরানার যেকোনো একটি গান গেয়ে আমাদের চ্যাট গ্রুপে পোস্ট করুন। পূর্বের গাওয়া গান চলবে না। নতুন করে গাইতে হবে।
নির্ধারিত হ্যাশট্যাগ (যেমন: #FantasiaVoiceWeek1) এবং কাভার আর্ট ব্যবহার করুন যাতে গানটি প্রতিযোগিতার অংশ বোঝা যায়।
বিভিন্ন পরিবারের ২/৩ জন বিচারক গানগুলো শুনে নাম গোপন রেখে নম্বর দেবেন।
বিচারকদের নাম প্রতিযোগিতা শেষ হওয়ার পর জানানো হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত, এই প্রসেসকে প্রশ্নবিদ্ধ না করা।
বিচারকদের নম্বর অনুযায়ী প্রতিটি সপ্তাহের শেষে ৩ জন থেকে শুরু করে ৫ জন পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হবে।
প্রস্তাবিত ঘরানাসমূহ (Genre List):
- লোকসংগীত
- আধুনিক গান
- বাংলা ব্যান্ড গান
- রবীন্দ্রসংগীত
- নজরুলগীতি
- লালনগীতি
- হিন্দি / উর্দু গান
- বাংলা সিনেমার গান
- পার্টি সং
- বিদেশী ভাষার গান
- গজল
- দ্বৈত গান
- আরও আসবে!
নিয়ম ও প্রত্যাশা:
- প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণের চেষ্টা করুন
- অন্যদের গান শুনে লাইক ও মন্তব্য করুন
- কাউকে ছোট না করে সবাইকে উৎসাহ দিন
- এটা শুধু প্রতিযোগিতা নয়, বরং শেখার একটি যাত্রা
- শেখার কোন বয়স নেই, তাই অবিরত শিখতে থাকুন
- বিচারকদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকুন
- যেকোন সিদ্ধান্ত মেনে নেওয়া এবং সামনে আরো ভাল করা
গানের প্রতিযোগিতার মানদণ্ড (Marking Criteria)
(মোট নম্বর: ১০০)
১. স্বর ও সুরের সঠিকতা (Pitch & Tune Accuracy) – ২০ নম্বর
সঠিক স্কেল ও সুরে গান গাওয়া, বেসুরো বা অফ-নোট যেন না হয়।
২. ভোকাল এক্সপ্রেশন ও অনুভূতি প্রকাশ (Expression & Emotion) – ২০ নম্বর
গানটির মুড অনুযায়ী কণ্ঠের ভাব প্রকাশ করা, গান বুঝে গাওয়া। পরিমাণমতন দরদ দিয়ে গাওয়া।
৩. উচ্চারণ ও শব্দ পরিস্কারতা (Pronunciation & Clarity) – ২০ নম্বর
ভাষার উচ্চারণ সঠিক হচ্ছে কি না, বিশেষ করে যদি গানটি অন্য ভাষার হয়। কোন উচ্চারণ ভুল হলে তা জানিয়ে দিতে হবে ফলাফলের সাথে-তাহলে শিল্পী সুযোগ পাবেন ঠিক করে নেওয়ার।
৪. রিদম ও তাল মেনে গাওয়া (Rhythm & Timing) – ২০ নম্বর
বিট ও তাল ঠিক রেখে গান গাওয়া, কোথাও ফ্লো না হারানো।
৫. স্টাইল ও মৌলিকতা (Style & Uniqueness) – ১০ নম্বর
নিজের কণ্ঠ ও গায়কিতে বিশেষ বৈশিষ্ট্য থাকলে বাড়তি নম্বর।
৬. গানের বাছাই ও মানানসইতা (Song Selection & Genre Fit) – ১০ নম্বর
নির্ধারিত ঘরানার মধ্যে উপযুক্ত গান বেছে নেওয়া এবং গায়কির উপযোগিতা। তুলনামূলক অরিজিনাল গানটি গাওয়া, যদি Remix, Unplugged ভার্সন না গাওয়া।
বিচারকদের প্রতিঃ নম্বর দেওয়ার ক্ষেত্রে দশমিক ব্যবহার না করা। ১০ এর ভেতরে ৭.৫ না দিয়ে হয় ৭ অথবা ৮ দেওয়া। বিচারকগণ প্রতি পয়েন্টে আলাদাভাবে নম্বর প্রদান করবেন। প্রতিটি শিল্পীদের গানের শেষে অন্তত একটা মন্তব্য দিলে ভাল হয়। তাতে করে শিল্পীরাও তাদের উন্নতির ব্যাপারে কাজ করতে পারবেন। উপরোক্ত মানদণ্ড অনুসরণ করলে প্রতিযোগীরাও সহজে বুঝতে পারবেন কোন দিকগুলোতে উন্নতি করতে হবে। বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত।
গানের প্রতিযোগিতায় বিচার আর প্রতিযোগীর মানসিকতা
গানের প্রতিযোগিতায় বিচারকদের মন্তব্য নিয়ে অনেক সময় প্রতিযোগীদের মনে কষ্ট, রাগ বা বিভ্রান্তি তৈরি হয়। সেটা অস্বাভাবিক নয়। কারণ গান শুধু একটি পারফরম্যান্স না; এটা আবেগ, সাধনা আর ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে জড়িত। তাই কেউ যখন “ভুল” ধরেন, সেটা অনেকের কাছে ব্যক্তিগত আঘাতের মতো লাগে।
কিন্তু প্রতিযোগিতার বাস্তবতা হলো; বিচারকের মূল ভূমিকা প্রশংসা করা নয়, বিশ্লেষণ করা। সুর ঠিক থাকলেও তাল, শ্বাস-প্রশ্বাস, উচ্চারণ, ভয়েস কন্ট্রোল, অনুভূতির প্রকাশ, গান নির্বাচন ; এই সূক্ষ্ম জায়গাগুলোই তারা খুঁটিয়ে দেখেন। যেসব জায়গা সাধারণ শ্রোতার চোখে ধরা পড়ে না, বিচার সেখানে আলো ফেলেন।
প্রতিযোগিতা মানেই বিচার, আর বিচার মানেই তুলনা। এখানে “ভালো গাওয়া” যথেষ্ট নয়; অন্যদের তুলনায় কে কোথায় এগিয়ে বা পিছিয়ে, সেটাই নির্ধারিত হয়। অনেক সময় খুব ভালো পারফরম্যান্স বলেই ছোট ছোট দুর্বলতাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।
এই কারণেই বিচারকের মন্তব্যকে রায় হিসেবে না দেখে তথ্য হিসেবে দেখাটা বেশি ফলপ্রসূ। এই তথ্য ব্যবহার করা গেলে উন্নতির রাস্তা খুলে যায়। ব্যবহার না করলে সেটাই শুধু কষ্টে রয়ে যায়।
এখানে একটি মানসিক পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ;
“কেন এটা বলা হলো?” থেকে সরে এসে “এখান থেকে কী শেখা যায়?” এই প্রশ্নে আসা।
যেদিন একজন প্রতিযোগী বিচারকের মন্তব্য লিখে রাখে, বাড়ি গিয়ে সেই জায়গাগুলো নিয়ে কাজ করে, সেদিনই প্রতিযোগিতা ধীরে ধীরে প্রশিক্ষণে রূপ নেয়, আর গায়ক প্রতিযোগী থেকে শিল্পীর পথে হাঁটতে শুরু করে।
সব বিচারকই যে নিখুঁত, এমন নয়। মতের পার্থক্য থাকে, কখনো ভুলও হতে পারে। কিন্তু তাই বলে সব মন্তব্য অমূল্য নয়। পরিণত শিল্পী মন্তব্যের ego নেন না, essence নেন; যেটা কাজে লাগে, সেটাই সংগ্রহ করেন।
শেষ পর্যন্ত, প্রতিযোগিতার সবচেয়ে বড় প্রাপ্তি ট্রফি নয়; সবচেয়ে বড় প্রাপ্তি হলো নিজের অদেখা দুর্বলতাগুলোকে চিনে ফেলা; যেগুলো ঠিক করতে পারলেই পরের মঞ্চটা বদলে যায়।
আজই তৈরি হোন প্রথম সাপ্তাহিক ঘরানার জন্য – এবং আপনার কণ্ঠে আনুন নতুন সুর!
আয়োজনে: Fantasia Voice Journey

May be it will be the best segment of fantasia ever. It will encourage most of the family members to sing ,variety of songs . It's a great opportunity for fantasians to correct pronunciation, melody, tempo o. I hope everyone will participate in every category, whatever his /her genre is.it will obviously update a singer's quality.
ReplyDelete