
অনুষ্ঠান পরিচিতঃ Fantasia Music Clash 2026 হলো আমাদের ফ্যান্টাসিয়া পরিবারের একটি অত্যন্ত এক্সাইটিং এবং টিম-ভিত্তিক মিউজিক্যাল কম্পিটিশন। মিউজিক লাভারদের জন্য এখানে থাকছে ট্যালেন্ট, টিমওয়ার্ক এবং থিম-ভিত্তিক পারফরম্যান্সের এক দারুণ সমন্বয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা পরিবারের প্রতিটি সদস্যের মধ্যকার সুপ্ত প্রতিভা ও দলগত মেলবন্ধনকে পুরো স্টারমেকারের সামনে তুলে ধরতে চাই। এটি ফ্যান্টাসিয়া ফ্যামিলির একটি সম্মিলিত প্রচেষ্টার ফল, যেখানে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা একে অপরের আরও কাছে আসার সুযোগ পাব। ফ্যামিলির সদস্য হিসেবে আমরা প্রত্যেকেই আপনাদের এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
বৈশিষ্ট্য ও নিয়মাবলী (Competition Format)
১। অনুষ্ঠানটি প্রতি মাসে ১০ দিন ব্যাপি চলবে। কোন একটি ছুটির দিনের সন্ধ্যায় যখন স্টারমেকারে মানুষের উপস্থিতি বেশি থাকে, তখন Solo Room এ Live Singing এর আয়োজন করা হবে।
২। প্রতিটি টিমে মোট ৪ জন করে মেম্বার থাকবেন। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয়, নিরপেক্ষ ও জমজমাট করতে টিম মেম্বারদেরকে লটারি সিস্টেমের (Lottery System) মাধ্যমে নির্বাচন করা হবে।
৩। প্রতিটি ইভেন্ট হবে সম্পূর্ণ থিম-ভিত্তিক (Theme-based), অর্থাৎ প্রতি রাউন্ডে একটি নির্দিষ্ট থিম অনুযায়ী শিল্পীদের গান পরিবেশন করতে হবে।
৪। প্রোগ্রামের দিন প্রতিটি টিম থেকে ১ জন করে পারফর্মার গান পরিবেশন করবেন এবং তাদের Solo পারফরম্যান্সের উপর ভিত্তি করে টিম পয়েন্ট অর্জন করবে।
৫। প্রতিযোগিতায় বিচারক বা শ্রোতাদের রায় এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে বিজয়ী টিম নির্ধারণ করা হবে।
৬। সফলভাবে বিজয়ী ও অংশগ্রহণকারী টিমগুলোর জন্য আকর্ষণীয় পুরষ্কার ও সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে।
কারা অংশগ্রহণ করতে পারবেন (Eligibility)
১। ফ্যান্টাসিয়া ফ্যামিলির যেকোনো স্তরের সদস্য এই প্রতিযোগিতায় অংশ নিতে টিম গঠন করতে পারবেন।
২। যারা তুলনামূলকভাবে স্টারমেকারে একটিভ এবং ফ্যামিলির যেকোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
৩। লটারির মাধ্যমে যে টিমে আপনার নাম আসবে, সেই টিমের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪। অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়ে এবং তার আগে টিম মিটিং বা রিহার্সেলে উপস্থিত থাকার মতো সময় ও মানসিকতা থাকতে হবে।
যেভাবে আমরা অনুষ্ঠানটা আয়োজন করে থাকি (কার্যাবলী)
১। প্রথমে ফ্যামিলির সকল আগ্রহী সদস্যদের তালিকা তৈরি করা হবে এবং লটারির মাধ্যমে ৪ জন করে সদস্য নিয়ে একেকটি টিম গঠন করা হবে।
২। টিম গঠনের পর অংশগ্রহণকারীদের সুবিধাজনক সময়ে ইভেন্টের তারিখ ও মিউজিক্যাল থিম ঘোষণা করা হবে।
৩। প্রতিটি রাউন্ডের জন্য সমস্ত টিমের মেম্বারদের ছবি ও নাম সহকারে আকর্ষণীয় অফিশিয়াল পোস্টার বানিয়ে তা প্রকাশ করা হবে।
৪। ক্যাপ্টেন, কো-ক্যাপ্টেন, অ্যাডমিন প্যানেল, আয়োজক টিম এবং সকল প্রতিযোগীদের নিয়ে একটি বিশেষ গ্রুপ চ্যাট খোলা হবে, যেখানে প্রতিযোগিতার নিয়ম ও আপডেট শেয়ার করা হবে।
৫। প্রতিটি টিম আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে কোন রাউন্ডে তাদের ৪ জন মেম্বারের মধ্যে কে গান গাইবেন। খেয়াল রাখতে হবে, নির্ধারিত থিমের বাইরে কোনো গান গাওয়া যাবে না।
৬। প্রতিযোগিতার পোস্টার রিলিজ হওয়ার পর ফ্যামিলির প্রতিটি সদস্যকে তা নিজ নিজ ওয়ালে শেয়ার/রিপোস্ট করতে হবে।
৭। অনুষ্ঠান চলাকালীন ফ্যান্টাসিয়ার কোনো সদস্য অন্য কোনো রুমে থাকতে পারবেন না। ফ্যামিলির মর্যাদা ও নিজেদের ব্র্যান্ডকে সফল করতে সবাইকে উপস্থিত থেকে নিজ নিজ টিম ও অন্যান্যদের উৎসাহ দিতে হবে।
৮। রুম ম্যানেজমেন্টের জন্য লাইভ চলাকালীন নির্দিষ্ট সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে (যেমন: অতিথি আপ্যায়ন, ব্যাকআপ কিউ রাখা, এবং অতিরিক্ত রোবট আইডি ব্যান করা)।
৯। অনুষ্ঠান শেষে একটি ফিডব্যাক সেশনের আয়োজন করা হবে, যেখানে সবাই পার্সোনালি কোনো কিছু না নিয়ে গঠনমূলক আলোচনা (Honest Opinion) করবেন, যাতে পরবর্তী রাউন্ডগুলো আরও নিখুঁত করা যায়।
১০। ফ্যামিলির বৃহত্তর স্বার্থে এবং প্রতিযোগিতার ফেয়ার-প্লে বজায় রাখতে আয়োজক কমিটির যেকোনো সিদ্ধান্ত বা আকস্মিক পরিবর্তনকে সবাই সাধুবাদ জানাবেন—এটাই কাম্য।
উদ্দেশ্য (Purpose)
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ফ্যান্টাসিয়া পরিবারের সকল মিউজিক লাভারদের একত্রিত করা, টিমওয়ার্কের মাধ্যমে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এবং থিম-ভিত্তিক গান পরিবেশনের মাধ্যমে স্টারমেকারে আমাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল করা ও নতুন এক অভিজ্ঞতার সৃষ্টি করা।
📌 অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায়: Fantasia Family _ Room ID: 1129353
✨ Get ready to feel the rhythm, represent your team, and shine on the musical stage of Fantasia Music Clash 2026!
দারুন
ReplyDelete