Captain's Deck

Captain's Deck


ক্যাপ্টেনের দায়িত্ব ও পরিসরঃ

→ পরিবারের দিকনির্দেশনা ও ভিশন নির্ধারণঃ Fantasia পরিবারের মান, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে তা বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া।

→ সদস্যদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করাঃ সকল সদস্য যেন স্বাচ্ছন্দ্যে গান করতে পারেন, মতামত দিতে পারেন এবং একে অপরকে সম্মান করেন—এই পরিবেশ নিশ্চিত করা।

→ ইভেন্ট ও কার্যক্রম পরিকল্পনা ও তদারকিঃ ‘গান শুনে যান’সহ পরিবারের প্রতিটি ইভেন্ট পরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং সময়মতো সম্পন্ন হচ্ছে কিনা তা নজরে রাখা।

→ দলবদ্ধ সিদ্ধান্তে উৎসাহ দেওয়াঃ যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কো-ক্যাপ্টেন ও অ্যাডমিনদের মতামত নেওয়া এবং টিম-ভিত্তিকভাবে বাস্তবায়ন করা।

→  প্রেরণা ও স্বীকৃতি প্রদানঃ যেসব সদস্য নিয়মিত, সৃজনশীল বা পরিশ্রমী—তাদের উৎসাহ, প্রশংসা ও ট্যাগ/অ্যাওয়ার্ডের জন্য সুপারিশ করা।

→ কনটেন্ট ও ডকুমেন্টেশন আপডেটঃ Fantasia পরিবারের নিয়ম, নোটিশ, পোস্টার বা নির্দেশিকা নিয়মিত হালনাগাদ করা ও সবার সাথে শেয়ার করা।

→ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণঃ পরিবারের সার্বিক স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, তবে সবসময় আলোচনার মাধ্যমে।

→ নতুন সদস্য যাচাই ও গ্রহণঃ সম্ভাব্য নতুন সদস্যদের গান, আচরণ ও সক্রিয়তা দেখে সিদ্ধান্ত নেওয়া, অ্যাডমিন টিমের সাথে আলোচনা করে।

→ অ্যাডমিন ও কো-ক্যাপ্টেনদের তদারকিঃ কাজের বণ্টন, দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনে সহায়তা বা গাইডলাইন দেওয়া।

→ ফ্যামিলির অভ্যন্তরীণ শান্তি বজায় রাখাঃ কোনো মতবিরোধ হলে, তা ইতিবাচকভাবে সমাধান করা—অপ্রয়োজনে প্রকাশ্যে না নিয়ে এসে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান উৎসাহ দেওয়া। 


ক্যাপ্টেনের পূর্বের দায়িত্বঃ

→ সকল মেম্বারদের খোঁজ খবর রাখা 
→ আরো সুন্দরভাবে গান করার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে উৎসাহ প্রদান করা
→ যে কারো যে কোন বিষয়ে জিজ্ঞাসা থাকলে তার উওর জানানো
→ ফ্যামিলি আয়োজিত বিভিন্ন ইভেন্টে যোগদান করা
→ অভ্যন্তরীণ কোন বিবাদ থাকলে তা সুষ্ঠভাবে সমাধান করা
→ অত্র ব্লগের কন্টেন্ট নিয়মিত আপডেট করা 
→ প্রতি মাসে 'গান শুনে যান' অনুষ্ঠান  এবং সবাইকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বন্টন করা
→ Party Guru, Talent Singer, Popular singer, V-Tag সহ অন্যান্য টাগের জন্য Recommad করা
→ প্রতি মাসে Family Title পরিবর্তন করা
→ নতুন/পুরনো সদস্যদের Add/remove করা 
→ অ্যাডমিন সদস্যদের কাজ বন্টন এবং তদারকি করা 
→ ফ্যামিলির ভেতরে কারো সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে কোন বিবাদ হলে তার সমাধান করা কোনভাবেই ক্যাপ্টেনের দায়িত্বের ভেতরে পড়ে না
→ প্রতিটা ফ্যামিলি মেম্বারই এখানে প্রাপ্তবয়স্ক। তাই প্রত্যেকেই তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, এই ব্যাপারে ক্যাপ্টেনের কোনভাবেই কাউকে প্রভাবিত করার ক্ষমতা রাখেনা এবং তা দায়িত্বের ভেতরেও পড়ে না 


যা ক্যাপ্টেনের দায়িত্বের মধ্যে পড়ে নাঃ
(কিন্তু টিমের মাধ্যমে করা যেতে পারে)

→ ফ্যামিলির সদস্যদের ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা ক্যাপ্টেনের দায়িত্ব নয়।
→ কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি সরাসরি সমাধান করা নয়; এটি অ্যাডমিন ও কো-ক্যাপ্টেনরা মিলে সমাধান করবে।
→ প্রতিটি সদস্যের ছোটখাটো প্রশ্ন বা টেকনিক্যাল সহায়তার জন্য সরাসরি ক্যাপ্টেনকে নক করার চেয়ে, প্রথমে কো-ক্যাপ্টেন বা অ্যাডমিনদের সাথে যোগাযোগ করা শ্রেয়।
→ ক্যাপ্টেনের কাজ হলো পরিবারের দিকনির্দেশনা ও সমন্বয়, ব্যক্তিগত সাপোর্ট দেওয়ার প্রথমের টিমের সাহায্য নেওয়া ভাল।
→ সব সদস্য একসাথে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করলে পরিবার পরিচালনায় অন্য গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে, তাই সবার আগে টিমের চেইন-অফ-কমিউনিকেশন মেনে চলা প্রয়োজন।

***********************



NEW CAPTAIN

Nadi (নদী)

দায়িত্বকাল: আগস্ট ২০২৬ – বর্তমান
বেড়ে ওঠা: নবাবগঞ্জ থানা, ঢাকা জেলা
পরিচয় ও সুরের অনুভূতি: ঢাকা জেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জে বেড়ে ওঠা নদী-র সংগীতে কোনো প্রাতিষ্ঠানিক শেখা-পড়া না থাকলেও, রয়েছে সংগীত শেখার এক প্রবল আগ্রহ এবং ঘণ্টার পর ঘণ্টা গান শোনার তীব্র অনুরাগে ভরা হৃদয়। নিজে গান গাইতে যেমন ভালোবাসেন, তেমনি নিরিবিলিতে বসে ভালো গান শুনতেও ভালোবাসেন সমানভাবে।সংগীতের প্রতি এই গভীর অনুভূতি আর নিষ্ঠাকে সঙ্গে নিয়ে ফ্যান্টাসিয়া পরিবারকে একতাবদ্ধ রাখা এবং সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে প্রতিটি সদস্যের সৃজনশীলতাকে বিকশিত করাই তাঁর মূল লক্ষ্য। প্রতিষ্ঠাতা ক্যাপ্টেনের গড়ে তোলা উচ্চ মান ও সংস্কৃতিকে ধরে রেখে ফ্যান্টাসিয়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একটি কন্যা সন্তান নিয়ে স্বামীসহ বসবাস করছেন ঢাকাতে। গৃহিনির পাশাপাশি বর্তমানে স্নাতক চলমান। 

 

***********************



FOUNDER & EX-CAPTAIN

Bengali71 (কবি)

লালনের দেশ কুষ্টিয়ার সবুজ প্রকৃতির বুকে জন্ম ও বেড়ে ওঠা কবি (যিনি অনলাইন জগতে Bengali71 বা 'কবি ভাই' নামে সমধিক পরিচিত) পেশাগত জীবনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)-এ বিএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি দীর্ঘদিন বাংলাদেশে শিক্ষকদের প্রশিক্ষক (Trainer) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখার সৌভাগ্য পেয়েছেন। বর্তমানে স্বস্ত্রীক সূর্যোদয়ের দেশ জাপানের টোকিওতে একটি খ্যাতনামা আইটি কোম্পানিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সংগীতে কোনো প্রাতিষ্ঠানিক তালিম না থাকলেও শেখার তীব্র তাগিদ থেকে তিনি দেশি-বিদেশি ২৫টিরও বেশি ভিন্ন ভাষায় গান গেয়েছেন এবং এই প্ল্যাটফর্মে তাঁর প্রায় ১,০০০-এরও বেশি কভার করা গানের সংগ্রহ রয়েছে। সংস্কৃতিচর্চার অংশ হিসেবে নিয়মিত সাহিত্যচর্চা ও আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত থাকা এই গুণী ব্যক্তিত্ব ২০২১ সালের ১লা আগস্ট প্রতিষ্ঠা করেন 'ফ্যান্টাসিয়া পরিবার'। টানা ৫ বছর (আগস্ট ২০২১ – আগস্ট ২০২৬) প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন হিসেবে তাঁর দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর পরিচালনায় ফ্যান্টাসিয়া কেবল একটি গান গাওয়ার গ্রুপ থেকে স্টারমেকারের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপ নেয়। তাঁর হাত ধরেই পরিবারের নিজস্ব ওয়েবসাইট, অনলাইন রেডিও, অ্যান্ড্রয়েড অ্যাপ, ইউটিউব ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং পারফর্মারদের জন্য স্মার্ট সনদের মতো ডিজিটাল উদ্যোগ চালু হয়। পাশাপাশি পরিবারের অফিশিয়াল থিম সং "আমরা ফ্যান্টাসিয়ান" (যার কথা ও সুর তিনি নিজেই করেছেন) এবং ৪র্থ বর্ষপূর্তিতে ২য় গান "ফ্যান্টাসিয়ান আমরা তাই" প্রকাশের মাধ্যমে তিনি ফ্যান্টাসিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি ও ঐতিহ্যকে সুদৃঢ় করে গেছেন।  

Post a Comment