🎉 ফ্যান্টাসিয়া পরিবারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 🎉
প্রিয় গানপ্রেমী বন্ধুরা এবং ফ্যান্টাসিয়া পরিবারের সকল সদস্য,
দেখতে দেখতে ফ্যান্টাসিয়া পরিবারের পথচলার ৫টি বছর পূর্ণ হতে চলেছে। ২০২১ সালের ১লা আগস্ট শুরু হওয়া এই ছোট্ট সংগীত পরিবারটি আজ হাজারো স্মৃতি, অসংখ্য গান, নতুন নতুন উদ্যোগ এবং শতাধিক মানুষের ভালোবাসায় একটি পরিচিত ও সম্মানিত মিউজিক কমিউনিটিতে পরিণত হয়েছে।
এই পাঁচ বছরে ১৭৩ জনেরও বেশি সদস্য কোনো না কোনো সময়ে ফ্যান্টাসিয়ার অংশ হয়েছেন। কেউ কিছুদিন ছিলেন, কেউ দীর্ঘদিন পথ চলেছেন, আবার কেউ আজও আমাদের সাথে রয়েছেন। প্রত্যেকেই আমাদের এই যাত্রার অংশ এবং প্রত্যেকের অবদানই আমাদের কাছে সমান মূল্যবান।
ফ্যান্টাসিয়া শুধু একটি StarMaker Family নয়; এটি এমন একটি জায়গা যেখানে গান, বন্ধুত্ব, সম্মান, শেখা এবং একে অপরকে এগিয়ে নেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা সবসময় বিশ্বাস করেছি, সঙ্গীতের কোনো ভাষা, ধর্ম বা সীমানা নেই।
এই বিশেষ উপলক্ষে আমরা আয়োজন করেছি তিন দিনব্যাপী একটি বিশেষ উৎসব, যেখানে থাকবে সংগীত, অভিনয়, নতুন চমক এবং কৃতজ্ঞতার প্রকাশ।
Day 1 – Solo Night
📅 ১ আগস্ট ২০২৬
ফ্যান্টাসিয়ার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন শুরু হবে একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে। এই আয়োজনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, স্টারমেকারের বিভিন্ন পরিবারের গুণী শিল্পীরা আমাদের মঞ্চে আসবেন এবং আমাদের ফ্যান্টাসিয়া পরিবারের শিল্পীরাও তাঁদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন। এটি শুধুমাত্র একটি Solo Night নয়; এটি স্টারমেকারের বিভিন্ন পরিবারের মধ্যে বন্ধুত্ব, সম্মান এবং সংগীতের এক সুন্দর মিলনমেলা।
স্থান: Magic Carpet (Room ID: 566720)
সময়: বাংলাদেশ সময় রাত ০৯ঃ০০ টা
Featuring Artists:
Sharmin — Piano Family
Anik — D'Zone Family
Shammi — Chirkut Family
Rajib Mars — SOS Family
Priyota — SND Family
Rezowan — Sam's Family
Riya — Riya Music Point
Payel — Fantasia Family
Bengali71 — Fantasia Family
Pearl — Fantasia Family
Rakib — Fantasia Family
Saima — Fantasia Family
Shoaib — Fantasia Family
Maliha — Fantasia Family
Junayed — Fantasia Family
Hosts:
Pearl — Fantasia Family
Shamima — Fantasia Family
Day 2 – Creative Minds Presents
📅 ২ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। Creative Minds আবারও নিয়ে আসছে একটি নতুন নাট্য আয়োজন। গত বছরের মতো এবারও আমাদের শ্রোতারা উপভোগ করবেন একটি লাইভ নাটক, যেখানে কণ্ঠ, আবহসঙ্গীত এবং অভিনয়ের সমন্বয়ে তৈরি হবে এক অনন্য অভিজ্ঞতা। এবারে পরিবেশিত হবে রবিন্দ্রনাথ ঠাকুরের নাটক "স্ত্রীর পত্র" ।
চলুন, নাটক শুরুর পূর্বে জেনে নেওয়া যাক আজকের নাটকের গুণী কুশীলবদের নাম:
অভিনয়ে আছেন: সোমা AM, নন্দিনী, চন্দা, তপন, সোম, রাজীব এবং সোমা (একতা)।
আবহ পরিকল্পনা ও পরিচালনা: রাজীব।
সমগ্র পরিচালনা ও সঞ্চালনায়: Creative Minds।
স্থান: Magic Carpet (Room ID: 566720)
সময়: বাংলাদেশ সময় রাত ০৯ঃ০০ টা
Day 2 –🏆Track Uploaders-দের সম্মাননা
📅 ২ আগস্ট ২০২৬
ফ্যান্টাসিয়ার ৫ম বর্ষপূর্তিতে আমরা একটি সম্পূর্ণ নতুন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, একজন শিল্পীর কণ্ঠ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ সেই মানুষগুলোও, যারা আমাদের গাওয়ার সুযোগ করে দেন। প্রতিদিন আমরা অসংখ্য Karaoke Track ব্যবহার করে গান গাই। কিন্তু খুব কম মানুষই সেই Track Uploaders-দের কথা মনে রাখি, যাদের শ্রমের কারণে হাজার হাজার শিল্পী তাদের পছন্দের গান গাইতে পারেন। তাই এবার আমরা StarMaker-এর নির্বাচিত Track Uploaders-দের সম্মাননা প্রদান করার পরিকল্পনা করেছি, তাঁদের সংগীতচর্চায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে। এটি কোনো প্রতিযোগিতা নয়। এটি আমাদের পক্ষ থেকে একটি আন্তরিক Certificate of Appreciation। কারণ আমরা বিশ্বাস করি; Behind every beautiful performance is someone who made the music possible.
এই বিশেষ আয়োজনের বিস্তারিত, সম্মাননা প্রদানের নীতিমালা এবং নির্বাচিত ব্যক্তিদের তালিকা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও চমক অপেক্ষা করছে...
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী শুধুমাত্র এই তিনটি আয়োজনেই সীমাবদ্ধ নয়। আমরা আরও কিছু নতুন পরিকল্পনা ও বিশেষ চমক নিয়ে কাজ করছি, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
তাই আমাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল আপডেটগুলোর দিকে অবশ্যই নজর রাখুন।
স্থান: Magic Carpet (Room ID: 566720)
সময়: বাংলাদেশ সময় রাত ১০ঃ২০ টা
Duet Performers:
Abir (B&W Family) & Pearl (Fantasia Family)
Syeed (Meow Mix Family) & Sharmin (Piano Family)
Sakib (Muses Family) & Afsana (Muses Family)
Dr. Mastura (ERS Family) & Ismaile (ERS Family)
Boby (DBS Family) & Shely (Shining Stars)
Mouli (Fantasia Family) & Junayed (Fantasia Family)
Nila (Fantasia Family) & Bengalil71 (Fantasia Family)
Shoaib (Fantasia Family) & Priotomeshu (Fantasia Family)
Pearl (Fantasia Family) & Khalid (Fantasia Family)
Bengali71 (Fantasia Family) & Neera (Fantasia Family)
Hafiz (Fantasia Family) & Saima (Fantasia Family)
Bengali71 (Fantasia Family) & Payel (Fantasia Family)
Hosts:
Nadi — Fantasia Family
Maliha — Fantasia Family
Day 3 – Duet Festival
📅 ৩ আগস্ট ২০২৬
শেষ দিনটি হবে ভালোবাসা, বন্ধুত্ব এবং সুরের এক অপূর্ব মিলন। ফ্যান্টাসিয়া পরিবারের শিল্পীরা তাদের পছন্দের অতিথি শিল্পীদের সঙ্গে ডুয়েট পরিবেশন করবেন। একইভাবে স্টারমেকারের অন্যান্য পরিবার থেকে আমন্ত্রিত অতিথি শিল্পীরাও তাদের নিজস্ব সঙ্গীকে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই মঞ্চে বিভিন্ন পরিবারের শিল্পীদের একসঙ্গে গান গাওয়ার এই আয়োজন আমাদের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হতে যাচ্ছে।
স্থান: Magic Carpet (Room ID: 566720)
সময়: বাংলাদেশ সময় রাত ০৯ঃ০০ টা
আপনাদের জন্য একটি কথা
গত পাঁচ বছরে আপনারাই ফ্যান্টাসিয়াকে আজকের জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের গান, আপনাদের সময়, আপনাদের ভালোবাসা, আপনাদের অংশগ্রহণ; এসবের সমন্বয়েই ফ্যান্টাসিয়া আজকের ফ্যান্টাসিয়া। এই আয়োজন শুধু আমাদের নয়। এটি আপনাদের সবার। তাই পরিবার, বন্ধু এবং প্রিয় শিল্পীদের নিয়ে আমাদের এই তিন দিনের উৎসবে যোগ দিন। চলুন, আমরা সবাই মিলে ফ্যান্টাসিয়ার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখি। সবাইকে সাদর আমন্ত্রণ।
ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ,
Bengali71
Founder, Fantasia Family
See you at Magic Carpet! 🎵✨



