ফ্যান্টাসিয়া পরিবারকে আরও ভালো করার জন্য আপনার মতামত প্রয়োজন
আমি ফ্যান্টাসিয়া পরিবারের ক্যাপ্টেন হিসেবে গত কয়েক বছর ধরে চেষ্টা করছি পরিবারটিকে আরও সুন্দর, গঠনমূলক এবং মানসম্মতভাবে এগিয়ে নিতে। একইসাথে একজন শিল্পী হিসেবেও আমি বিশ্বাস করি-উন্নতির সবচেয়ে বড় শক্তি হলো সৎ ও গঠনমূলক মতামত।
এই উদ্দেশ্যেই আমি একটি সম্পূর্ণ Anonymous (পরিচয় গোপন থাকবে) ফিডব্যাক ফরম তৈরি করেছি, যেখানে আপনিঃ
১। ফ্যান্টাসিয়া পরিবার সম্পর্কে
২। পরিবারের ক্যাপ্টেন ও কো-ক্যাপ্টেন হিসেবে আমাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা সম্পর্কে
৩। ব্যক্তি/শিল্পী Bengali71/কবি-সম্পর্কে আপনার সৎ মতামত ও পরামর্শ জানাতে পারবেন।
🔗 ফিডব্যাক ফরমের লিংক: https://forms.gle/Jgjw7ftg1S9tDjmJ9
📱 একই সাথে নিচে একটি QR Code —যেটি স্ক্যান করেও সহজে ফরমে পৌঁছানো যাবে।
এই উদ্যোগটি নেওয়া হয়েছে শুধুমাত্র আত্মউন্নয়ন ও ফ্যান্টাসিয়া পরিবারের সার্বিক মান উন্নয়নের উদ্দেশ্যে। প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কী কী পরিবর্তন বা উন্নয়ন করা যায়, তার একটি সারাংশ এই ব্লগেই সবার সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ।
আপনার কয়েক মিনিটের মতামতই আমাদের পরিবারকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে সাহায্য করবে। সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
– ক্যাপ্টেন, ফ্যান্টাসিয়া পরিবার
