Coke Studio বাংলা | কিছু গানে উচ্চারণ প্রসঙ্গে, একজন সাধারণ শ্রোতার কিছু কথা

Coke Studio বাংলা বাংলার কিছু গানে উচ্চারণ প্রসঙ্গে, একজন সাধারণ শ্রোতার কিছু কথা


এই লেখাটা লেখার আগে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, আমি কোনো বাংলাবিদ নই, ভাষাতত্ত্বের ছাত্রও নই, আর প্রতিষ্ঠিত শিল্পীদের ভুল ধরার মতো যোগ্যতা বা দম্ভ আমার নেই। আমি শুধুই একজন সাধারণ বাঙালি শ্রোতা, যে বাংলা ভাষাকে ভালোবাসে এবং গান শুনতে ভালোবাসে।

কোক স্টুডিও বাংলা থেকে মুক্তি পাওয়া কিছু গানে নির্দিষ্ট কয়েকটি শব্দের উচ্চারণ আমার কানে বারবার ধরা পড়েছে, যেগুলো আমাদের প্রচলিত ও শুদ্ধ বাংলা উচ্চারণের সঙ্গে পুরোপুরি মেলে না। এখানে আমি শিল্পীদের কণ্ঠ, গায়কী, সুর বা সামগ্রিক পরিবেশনা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আলোচনা শুধু এবং শুধু গানের ভেতরের নির্দিষ্ট কিছু শব্দের উচ্চারণ নিয়েই।

আমরা যখন দৈনন্দিন কথাবার্তা বলি, তখন এই ধরনের উচ্চারণগত ভুল হওয়া খুবই স্বাভাবিক এবং সেটাকে দোষনীয় বলার কোনো জায়গা নেই। কিন্তু গান একটা ভিন্ন মাধ্যম। গান রেকর্ড করা হয়, বহুবার শোনা হয়, সংশোধন করা হয়, তারপর সারা পৃথিবীর সামনে তুলে ধরা হয়। সেই জায়গায় যদি কোনো শব্দের উচ্চারণ ভুল হয়, তাহলে না জানলে জেনে নেওয়া বা শিখে নেওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয়; বিশেষ করে কোক স্টুডিও বাংলার মতো একটি বড় ও প্রভাবশালী প্ল্যাটফর্মে।

একটি গান প্রকাশের আগে শিল্পী ছাড়াও প্রযোজনা ও তত্ত্বাবধানের সঙ্গে যুক্ত অনেক মানুষ যুক্ত থাকেন। তাই এমন কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উচ্চারণগত বিষয় কীভাবে সবার নজর এড়িয়ে যায়; সেই প্রশ্নটিই মূলত আমাকে ভাবিয়েছে।

এই নোটে আমি একে একে কিছু গানের নাম উল্লেখ করবো এবং শুধুমাত্র সেই গানের নির্দিষ্ট ভুল উচ্চারণের জায়গাটা তুলে ধরবো, এর বাইরে কোনো শিল্পী বা প্ল্যাটফর্মকে ছোট করার উদ্দেশ্য একেবারেই নেই। এটি অভিযোগ নয়, বরং একজন শ্রোতার বিনীত পর্যবেক্ষণ।

১। গানের নাম: Shob Lokey Koy | Coke Studio Bangla | Season One | Kaniz Khandaker Mitu X Murshidabadi

উচ্চারণ প্রসঙ্গ:
কিংবা” শব্দটির উচ্চারণ করা হয়েছে কিনবা। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে কিং+বা
জুড়ে” শব্দটির উচ্চারণ করা হয়েছে জুরে। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে জুড়ে

২। গানের নাম: Lilabali | CokeStudioBangla | SeasonOne

উচ্চারণ প্রসঙ্গ:

2:39 ভাবের দেশে বাড়ি শব্দটির উচ্চারণ করা হয়েছে বারি। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে বাড়ি

3:27 উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও। শব্দগুলোর উচ্চারণ করা হয়েছে উরু উরু এবং বেরাও । কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও। 

3:33 পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। পাড়ার শব্দটির উচ্চারণ করা হয়েছে পারার। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে পাড়ার 

3:53 নাহি ছাড়া ছাড়ি, ছাড়া ছাড়ি শব্দটির উচ্চারণ করা হয়েছে ছারাছারি। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে ছাড়া ছাড়ি

উচ্চারণ প্রসঙ্গ:

1:57 উড়ে যাওয়ার আগে কাটো ডানা।  উড়ে শব্দটির উচ্চারণ করা হয়েছে উরে। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে উড়ে

3:39 তোমাকে পুড়িয়ে ফেলি। “পুড়িয়ে শব্দটির উচ্চারণ করা হয়েছে পুরিয়ে। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে পুড়িয়ে

এই গানে নারী শিল্পী বেশির ভাগ যায়গাতেই অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনির উচ্চারণের পার্থক্য রাখেননি। যদিও এটা আঞ্চলিক গান, তাই এইখানে ভুলের কিছু নেই। যেমন ধরো না বলে দরো, ঘরো (ঘর) না বলে গরো, উঠিয়া না বলে উটিয়া  ইত্যাদি।  

৪। গানের নাম: Shondhatara | Coke Studio Bangla | Season 2 | Arnob X Sunidhi X Adit
উচ্চারণ প্রসঙ্গ:

এই গানে লিরিক্সে দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রেই সুরের দেশে, In the sweet melody dale বলা হয়েছে আবার কখনো কখনো সুরের শেষে (In the sweet melody dale) বললেও ইংরেজি ট্রান্সলেশনে কোন পরিবর্তন আসেনি।  যেকোন একটা বাংলা লাইন ঠিক হলে ইংরেজি অনুবাদ ভুল, ইংরেজী অনুবাদ সঠিক হলে বাংলা উচ্চারণে ভুল। সঠিক আমি জানি না। 

৫। গানের নাম: Dewana | Coke Studio Bangla | Season 2
উচ্চারণ প্রসঙ্গ:

4:18 এ মনের মোহর গুইনা গুইনা পইড়া থাকি একা।  পইড়া শব্দটির উচ্চারণ করা হয়েছে পইরা। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে পইড়া (পড়ে থাকা, একা পড়ে থাকা বা অবস্থান বোঝাতে)

এই গানের আরেকটা সংস্করণ আছে যেখানে বলা হয়
আশেকগণ দেওয়ানা, মরণের ভয় করে না,
মরণের আগে মরে অরসিক(বে-রসিক) তা জানে না। 

কোক স্টুডিও বাংলা  সংস্করণঃ 
আশেকজন দেওয়ানা, মরণের ভয় রাখেনা,
মরণের আগে মরে, ও রসিক{(আসলে বে-রসিক বোঝাতে অরসিক ব্যবহার করার কথা তবে আমার কানে কেনো জানি ও! রসিক (ওহে! রসিক!) মনে হয়েছে} তা জানে না!

৬। গানের নাম: Deora | Coke Studio Bangla | Season 2
উচ্চারণ প্রসঙ্গ:

1:05 আরে, হাতে লাগে ব্যাথা রে।  ব্যাথা শব্দটির উচ্চারণ করা হয়েছে ব্যাতা। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে ব্যাথা (আঞ্চলিক উচ্চারণ হলে যেকোন উচ্চারণই ঠিক)

1:49 ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি। শাড়ি শব্দটির উচ্চারণ করা হয়েছে সারি। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে শাড়ি ।  (আঞ্চলিক উচ্চারণ হলে যেকোন উচ্চারণই ঠিক)

2:05 দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি। চুড়ি শব্দটির উচ্চারণ করা হয়েছে চুরি। কিন্তু শুদ্ধ ও প্রচলিত উচ্চারণ হবে চুড়ি ।  (আঞ্চলিক উচ্চারণ হলে যেকোন উচ্চারণই ঠিক)

2:17 আরে, আইজকা মোরা বাইচাল পারছি মনেরই মতন। বাইচি (নৌকা বাইচ চালানো অর্থে) শব্দটি বলা হলেও লিরিক্সে পারছি লেখা রয়েছে। 

উচ্চারণ প্রসঙ্গ:

0:48 দাঁড়ালে দুয়ারে মোর।  দাঁড়ালে শব্দটির উচ্চারণ করা হয়েছে দারালে। 
2:01কে তুমি ঝড়ের পাখি  ঝড়ের শব্দটির উচ্চারণ করা হয়েছে ঝরের। 
2:07 কী দিয়ে জুড়াই । জুড়াই শব্দটির উচ্চারণ করা হয়েছে জুরাই। 
3:46 বুকে তোমায় রাখতে প্রিয় । “রাখতে শব্দটির উচ্চারণ করা হয়েছে রাকতে। পরের লাইনে আবার সুন্দর করে খ এর উচ্চারণে রাখতে বলা হয়েছে।   

উচ্চারণ প্রসঙ্গ:

01:54 তন্ত্র থেকে মন্ত্র হয়ে বাদ্য বাজে যন্ত্র।  বাদ্য শব্দটির উচ্চারণ করা হয়েছে বাধ্য। এই লাইনটা আঞ্চলিক নয় তাই এইটা সঠিক উচ্চারণ করার প্রয়োজন।  



(এই নোটেই ধাপে ধাপে আরও গানের উদাহরণ যোগ করবো)

আমার লেখাতে বা বোঝাতে ভুল থাকলেও আমাকে শুধরে দেওয়ার অনুরোধ রইলো। 


Post a Comment

Previous Post Next Post